Latest

রাষ্ট্রপতি

বিপথগামী রাজনীতির বিপরীতে এক আদর্শের প্রতীক

রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রের সাংবিধানিক প্রধান নন, তিনি দেশের ঐক্য, মর্যাদা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতীক। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা, শালীনতা, ত্যাগ ও নীতি-আদর্শ তাকে রাষ্ট্রপতি পদের জন্য একজন ব্যতিক্রমী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরেছেন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলার মধ্যে স্পিকারের আগাম প্রত্যাবর্তন নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি: আজই আসতে পারে ঘোষণা 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। পারিবারিক সূত্রের দাবি, শুক্রবার বিকেলে তিনি পদত্যাগ করতে পারেন। তবে বিশেষ কোনো কারণে তা সম্ভব না হলে শনিবারও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও একাধিক সূত্রের বরাতে রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্তের তথ্য প্রকাশ করেছে। যদিও এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কোনো তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য বা আনুষ্ঠানিক পদক্ষেপ নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

রাষ্ট্রপতির বিদেশ সফরে স্থগিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠান

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতির বিদেশ সফরের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিনের চার দিনের সরকারি সফর পাবনায়

রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিন আগামী শনিবার (২৮ মার্চ) থেকে চার দিনের সরকারি সফরে নিজের জন্ম জেলা পাবনা সফর করবেন।