ফিলিস্তিন
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা, আহত ৬ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ হেবরন অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলায় কয়েকটি বাড়িতে আগুন লাগার পাশাপাশি নারী ও শিশুরা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। একই সময়ে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও কয়েকজন আহত এবং প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আরও ৬ দেশ স্বীকৃতি দিচ্ছে আজ
জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে আয়োজিত এক সম্মেলনের মাধ্যমে আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আরও ছয়টি দেশ।
ফিলিস্তিন রাষ্ট্র কখনোই গঠিত হবে না: নেতানিয়াহুর হুঁশিয়ারি
সরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, জর্ডানের পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেবে না ইসরায়েল।
ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাজ্য
যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে পিটিশনে সই করলেন ৯ হাজার ইসরায়েলি
আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সমর্থন করে প্রায় ৯ হাজার ইসরায়েলি একটি পিটিশনে সই করেছে।