গৌরনদী
গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক
বরিশালের গৌরনদীতে এক নারীকে জোরপূর্বক শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই কর্মী পলাতক রয়েছেন।
গৌরনদী সফরে যাবেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগের গৌরনদী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৩ জুলাইয়ের এ সফরে তিনি বাটাজোর এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর প্রস্তুতি জোরদার করেছে।
কচুরিপানার মধ্যে সাড়ে তিন ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হয়নি চোরের
বরিশালের গৌরনদী উপজেলায় একটি দোকানে চুরি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে খালের কচুরিপানার মধ্যে প্রায় সাড়ে তিন ঘণ্টা লুকিয়ে থেকেও শেষ পর্যন্ত ধরা পড়েছে এক চোর।
ছয় লেন মহাসড়কের দাবিতে গৌরনদীতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন, সড়ক অবরোধ
বরিশাল-ঢাকা মহাসড়কের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে প্রায় তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বর্তমান দুই লেনের মহাসড়ক আর পর্যাপ্ত নয়।
ছেলেকে প্রবাসে পাঠিয়ে বাড়ি ফেরার পর স্ট্রোকে ইউপি সদস্যের মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার সরদার (৫৮) ছোট ছেলেকে দুবাইগামী বিমানে তুলে দিয়ে বাড়ি ফেরার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের দাবি, ছেলেকে বিদায় দেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে প্রবাসী সোহেল, গৌরনদীতে উৎসবমুখর পরিবেশ
বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে এক ভিন্নধর্মী ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া প্রবাসী সোহেল খলিফা তার মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসলে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।