উল্লাপাড়া
উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ দলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লাপাড়ায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
উল্লাপাড়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে শাহ জালাল (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি এমপি রফিকুল ইসলামের
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর এলাকার বিভিন্ন সড়কে যানবাহন থেকে টোকেনের মাধ্যমে চাঁদাবাজির ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
উল্লাপাড়ায় ট্রান্সপোর্টে অভিযান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উল্লাপাড়ায় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষের অভিযোগে মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক পিএলসি-এর স্থানীয় শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবি, দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।