শামা ওবায়েদ
পতিত সরকারের ভুল নীতিতে মৎস্য খাত ধ্বংস হয়েছিল: শামা ওবায়েদ
ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পতিত স্বৈরাচারী সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, পূর্ববর্তী ফ্যাসিবাদের ধ্বংসাত্মক নীতির কারণে দেশের মৎস্য সম্পদ চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল। বর্তমান জনবান্ধব সরকার এই সেক্টরকে পুনরুজ্জীবিত করতে ইতোমধ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান শামা ওবায়েদের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, গ্রাম থেকে শহর—সমাজের প্রতিটি স্তরে এসব অনিয়মের বিরুদ্ধে সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরে আয়োজিত এক নাগরিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন শামা ওবায়েদ, হলফনামায় আয় কমেছে
ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই, গত ২০ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করেন। নির্বাচন কমিশনে দাখিল করা তাঁর মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।