যুগপৎ আন্দোলন
মিত্রদের সঙ্গে যমুনায় শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর আন্দোলনের শরিকদের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।