মাধবদী
নরসিংদীতে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৭
নরসিংদীর মাধবদীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি ও মো. শাহজাহান নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নরসিংদীর মাধবদীতে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
নরসিংদীর মাধবদী উপজেলায় এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
নরসিংদীর মাধবদীতে বাড়ি ফেরার পথে তরুণী শ্রমিকের ওপর নির্যাতনের অভিযোগ, একজন গ্রেপ্তার
নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক টেক্সটাইল মিলের ১৬ বছর বয়সী নারী শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুন) রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান
নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।