ভারত-বাংলাদেশ সম্পর্ক
ভোমরায় মিষ্টি ও ফুল দিয়ে বিজিবি-বিএসএফ ও ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময়
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি, বিএসএফ ও উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও ব্যবসায়ী নেতারা একে অপরকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজকের বীজেই নির্ধারিত হবে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ
কৃষকের জীবনের দিকে একটু মনোযোগ দিলেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—ভালো ফলনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন দূরদর্শিতা ও ধৈর্য। ধান কাটার মৌসুমে সফলতা আসে না; তার ভিত্তি তৈরি হয় অনেক আগেই। উন্নত বীজ নির্বাচন, জমির সঠিক পরিচর্যা এবং মাটির প্রতি যত্নশীল আচরণই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করে। আগাছায় ভরা জমি যেমন ভালো ফসল দেয় না, তেমনি অবিশ্বাসে ভরা সম্পর্কও দীর্ঘস্থায়ী হয় না।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
ময়মনসিংহে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন: সুস্থ জীবনযাপনে যোগচর্চার গুরুত্ব তুলে ধরলেন বক্তারা
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা যোগব্যায়ামের শারীরিক ও মানসিক উপকারিতা এবং সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, ঘটনা খতিয়ে দেখছে ঢাকা
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে সাময়িক বাধা দেওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্র জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।