বজ্রপাত
সাতক্ষীরায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে ব্যবসায়ী নিহত
সাতক্ষীরার তালায় জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক তৈরি পোশাক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামের একটি বিলে ধান রোপণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে টানা বৃষ্টির মধ্যে মাছ শিকারে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ।
সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃষ্টি চলাকালীন পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
যশোরের বেনাপোল সীমান্তে বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ আহত ৫
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে এক কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে পৃথক দুটি ঘটনায় তাঁদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বঙ্গোপসাগরে ট্রলারে বজ্রপাত, ৫ জেলে দগ্ধ ও গুরুতর আহত
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরের রামনাবাদ মোহনায় মাছ ধরার ট্রলারে বজ্রপাতের ঘটনায় ৫ জেলে দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের পিঠ পুড়ে গেছে এবং অন্য একজনের হাত ভেঙে গেছে। রোববার বিকেলে সাগরে জাল ফেলার সময় আকস্মিক এই বজ্রপাতের ঘটনা ঘটে।