দুদক
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
সাতক্ষীরায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতেই এই সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দুদকের মামলায় ফরিদপুরের সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী কারাগারে
ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক সদর সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হেবা ঘোষণাপত্রের একটি দলিলের গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে এ মামলা করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সময়সহ অতীত ও বর্তমান সব সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই, তাই যেকোনো সময়ই তদন্ত করা সম্ভব।
অন্তর্বর্তী সরকারের সময়কার কর্মকাণ্ড দুদকের তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অন্তর্বর্তী সরকারের সময়কার কথিত দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে বাজেট আলোচনায় তিনি বলেন, অতীতের সব সরকারের কর্মকাণ্ডের মতো অন্তর্বর্তী সরকারের সময়কার সিদ্ধান্ত ও কার্যক্রমও জনস্বার্থে তদন্ত হওয়া উচিত।
দুদক ও দুপ্রকের আয়োজনেকুমারখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং যুক্তিনির্ভর চিন্তাধারা বিকাশের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃবিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতিবিরোধী জনমত সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার আয়োজনে শহরের দিশা টাওয়ারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া জেলা ছাড়াও দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।