তদন্ত কমিটি
ইবি'র ৪৪ শিক্ষককে ঘিরে অভিযোগ: তদন্তে ৫ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি
একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের নাম উল্লেখ করে গোপন সাংগঠনিক তৎপরতার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন বলছে, প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্টদের ভূমিকা মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এক শিক্ষক তা অস্বীকার করে এটিকে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলে দাবি করেছেন।
বরিশালে প্রধানশিক্ষকের ব্যাগে মিড-ডে মিলের ডিম-রুটি, তদন্ত শুরু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের ব্যাগে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিল কর্মসূচির ডিম ও রুটি পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পর ঘটনাটি নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।
মোংলা ইপিজেডে সুতা তৈরির মেশিনে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, ঢাকায় প্রেরণ
মোংলা ইপিজেডের একটি চীনা সুতা প্রস্তুতকারক কারখানায় মেশিনে কাজ করার সময় এক শ্রমিকের ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় কারখানার কর্তৃপক্ষের অবহেলা ও সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ শ্রমিকরা।
খালেদা জিয়ার চিকিৎসা: তদন্ত কমিটি গঠনের দাবি ডা. এফ এম সিদ্দিকীর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গুরুতর অবহেলা হয়েছে দাবি করে এর পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তাঁর চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেছেন, চিকিৎসাজনিত এই অবহেলা ছিল ‘উইলফুল নেগলিজেন্স’ বা ইচ্ছাকৃত, যা শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
গুমের শিকার অনেককে জঙ্গি তকমা দিয়ে মামলা দেওয়া হতো: তদন্ত কমিটি
বিগত সরকারের সময় গুমের শিকার বহু মানুষকে জঙ্গি পরিচয়ে বিচারাধীন কিংবা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হতো বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিটির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশযাত্রা: উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাম্প্রতিক বিদেশযাত্রা ঘিরে উদ্ভূত পরিস্থিতি তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির প্রধান করা হয়েছে শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে।