জুলাই আন্দোলন
ধামরাইয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষেও দোয়া করা হয়।
জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের অবদান জাতি কখনো ভুলবে না: সিসিক প্রশাসক
জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জুলাই শহিদ দিবসে বরিশালে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও আলোচনা সভা
জুলাই শহিদ দিবস উপলক্ষে বরিশালে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আবু সাঈদের আত্মত্যাগে বদলে গিয়েছিল আন্দোলনের গতিপথ
১৬ জুলাই ২০২৪—বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে এবং কোটা সংস্কার আন্দোলনকে নতুন মাত্রা দেয়। সেই দিনের ঘটনায় নিহত অন্যদেরও স্মরণে এবার প্রথমবারের মতো ‘জুলাই শহীদ দিবস’ পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় স্বজনদের বাধা, কবর থেকে তোলা গেল না জুলাই যোদ্ধার মরদেহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ 'জুলাই যোদ্ধা' কবির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার চেষ্টা স্থগিত করা হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কুষ্টিয়ার দৌলতপুরে নিহতের পরিবারের তীব্র আপত্তি ও স্থানীয়দের বাধার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন।
নড়াইলে জুলাইযোদ্ধাদের মারধরে 'পুরস্কার' ঘোষণা, থানায় অভিযোগ
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত শিক্ষার্থী ও জুলাইযোদ্ধাদের মারধরের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আন্দোলনকারীরা।