জলবায়ু পরিবর্তন
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপপানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহিষ্ণুতায় গুরুত্বারোপ
দেশের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন নীতিনির্ধারক, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক পরিকল্পনা, পরিবেশগত মূল্যায়ন, ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশে বনাঞ্চল ও গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম উল্লেখ করে আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মশালা, ২৬০ নারী ও শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বৃক্ষরোপণবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে ২৬০ জন সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীর মধ্যে চার প্রজাতির মোট ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সবুজ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।