Latest

গণতন্ত্র

ফ্যাসিস্টের তকমা: ইতিহাস, রাজনীতি ও বাংলাদেশের নতুন বিতর্ক

বাংলাদেশের রাজনীতিতে কিছু শব্দ আছে, যেগুলো কেবল রাজনৈতিক অভিধানের অংশ নয়—ক্ষমতার লড়াইয়ে এগুলো অস্ত্র হিসেবেও ব্যবহৃত হয়। ‘ফ্যাসিস্ট’ এখন তেমনই একটি শব্দ। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে কিংবা জনগণের কাছে তাকে অগ্রহণযোগ্য করে তুলতে শব্দটির ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক প্রতিপক্ষকে ‘ফ্যাসিস্ট’ বললেই কি সে ফ্যাসিস্ট হয়ে যায়? নাকি কোনো দল বা সরকারের রাজনৈতিক আচরণ, প্রতিষ্ঠানবিরোধী অবস্থান, ক্ষমতা প্রয়োগের ধরন এবং ভিন্নমতের প্রতি মনোভাবের ভিত্তিতেই এই পরিচয় নির্ধারিত হওয়া উচিত?

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জুলাই শহীদদের মর্যাদা ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক করার অঙ্গীকার তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক চর্চা সংসদের বাইরে রাজপথে নেওয়ার প্রবণতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিরতা তৈরির অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।

জুলাই অভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লেখক কাদের গনি চৌধুরী গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেছেন। তিনি গণতন্ত্র, আইনের শাসন, জবাবদিহি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

গণতন্ত্র প্রতিষ্ঠায় সংখ্যালঘু অধিকার সুরক্ষিত হবে: মির্জা ফখরুল

কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশের সব নাগরিকের অধিকার, বিশেষ করে ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে বিভাজনের কোনো সুযোগ নেই; সবাই সমান অধিকারের নাগরিক।

রাষ্ট্রপতি চাই গণতন্ত্র ও সংবিধানের অকুতোভয় রক্ষক

বাংলাদেশ এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায়। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি যাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে, তিনিই যে পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তা অনেকটাই নিশ্চিত। বিএনপি জানিয়েছে, দলের স্থায়ী কমিটিতে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইনমন্ত্রীও জানিয়েছেন, সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে।

জুলাই অভ্যুত্থান কার সম্পত্তি? গণতন্ত্র নাকি মৌলতন্ত্রের?

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার ছয় মাসও পূর্ণ হয়নি। এই স্বল্প সময়ে দেশের ভগ্ন অর্থনীতি, দুর্নীতি, এবং বিভিন্ন খাতের অনিয়ম মেরামত করতে সময় লাগবে—এটি স্বাভাবিক। কিন্তু সময় দেওয়ার আগেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার এক অপচেষ্টা চলছে। কিছু রাজনৈতিক গোষ্ঠী নিজেকে জুলাই অভ্যুত্থানের “নায়ক-হিরো” দাবি করে দেশে মব সৃষ্টি, অস্থিতিশীলতা, এবং গণতন্ত্রবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।