গণঅভ্যুত্থান দিবস
নানা কর্মসূচিতে বাকৃবিতে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানসহ দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।