Opinion
সড়কে অন্তহীন ভোগান্তি
দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রধান শর্ত হলো সুসংহত যোগাযোগ ব্যবস্থা। অথচ দেশের প্রান্তিক অঞ্চলের সড়ক অবকাঠামোর বর্তমান চিত্র এই ধারণার সম্পূর্ণ বিপরীত। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে একই নৈরাজ্যের চিত্র দৃশ্যমান। কোথাও কোটি-কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন সেতু নির্মিত হলেও সংযোগ সড়কের অভাবে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেশের বিভিন্ন নদী ও খালের ওপর নির্মিত বহু সেতু বছরের পর বছর ধরে যোগাযোগহীন দ্বীপ-এর মতো দাঁড়িয়ে আছে। যার দুই পাশে কোনো রাস্তা নেই।
হ্যালো, তসলিমা নাসরিন, ছি:
তসলিমা নাসরিন লিখলেন ‘লজ্জা’ নামক একটি বই। উপন্যাসটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়। ভারতের অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার প্রেক্ষাপটে সাম্প্রদায়িক দাঙ্গা ও সংখ্যালঘু নির্যাতনের পটভূমিতে বইটি রচিত হয়েছিল। প্রকাশের পরপরই এটি ব্যাপক আলোচনায় আসে এবং ওই বছরই বাংলাদেশ সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’
৫ আগস্ট ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পলায়নের দুই বছর পূর্তি পালিত হচ্ছলি তখন প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চূয়েল বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। ৫ আগস্টে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা মূলত রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার এবং দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
৫ আগস্টের চেতনায় গণমানুষের কল্যাণ
ইতিহাসের গতিপথ সবসময় মসৃণ থাকে না; মাঝে মাঝে তা সাধারণ মানুষের সম্মিলিত ক্ষোভ, ত্যাগ ও আকাঙ্ক্ষাকে সম্বল করে অভূতপূর্ব বাঁক নেয়। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ৫ আগস্ট তেমনই একটি অবিস্মরণীয় দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। এই গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না; বরং তা ছিল দীর্ঘদিনের জমে থাকা বৈষম্য, অন্যায় ও শাসনতান্ত্রিক নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহ ঘোষণা। আজ আমরা ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন করছি।
জুলাই অভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লেখক কাদের গনি চৌধুরী গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেছেন। তিনি গণতন্ত্র, আইনের শাসন, জবাবদিহি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
জামায়াত-জোট বিতর্কের জের, নতুন দল গঠনের প্রস্তুতিতে এনসিপি ত্যাগীরা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দেওয়ার পর থেকে দলটির অভ্যন্তরে যে ভাঙন শুরু হয়েছিল, তার ফলাফল এখন নতুন মোড় নিচ্ছে বলে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্র বলছে, এনসিপি ছেড়ে আসা নেতা, কিছু জুলাই যোদ্ধা এবং ছাত্রনেতাদের একটি অংশ গোপনে নতুন একটি রাজনৈতিক সংগঠন গঠনের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়েছেন।